শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরনিদ্রায় শায়িত হলেন কামাল লোহানী

মিনহাজুল আবেদীন : [২] সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নিজগ্রাম সোনতলা কবরস্থানে স্ত্রী দিপ্তী লোহানীর কবরে চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য এ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শব্দসৈনিক কামাল লোহানী। বাংলানিউজ

[৩] শনিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে সোনতলা কবরস্থানে শারীরিক দূরত্ব বজায় রেখে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

[৪] এতে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, আওয়ামী লীগের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

[৫] প্রয়াত কামাল লোহানীর ছোট ভাই মোস্তাক লোহানী বলেন, সোনতলা কবরস্থানে তার স্ত্রী দিপ্তী লোহানীর কবরেই তাকে দাফন করা হলো। এ কবরস্থানে আমাদের বাবা মুছা আলী খান লোহানী, মা রিজিয়া লোহানী, ভাই দেলাল লোহানীসহ আমাদের সব প্রয়াত আত্মীয়-স্বজনেরা শায়িত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়