শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের উদ্দেশ্য সফল করতে স্বশাসিত স্থানীয় সরকার দরকার : আ স ম রব

শাহানুজ্জামান টিটু : [২] জে এস ডি সভাপতি আরো বলেন, দেশে একটি কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা থাকলে করোনা মোকাবেলায় আজ এই ভয়াবহ অবস্থা হতো না। একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে তখন স্থানীয় সরকারের পক্ষে করোনা পরীক্ষা, রোগী শনাক্তকরণ, কন্টাক্ট ট্রেসিং, ত্রাণ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবা প্রদান করা সম্ভব হতো।

[৩] তিনি বলেন, আক্রান্ত রোগী খুঁজে বের করা, চিকিৎসা, আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিং এবং তাদের কোয়ারেন্টাইন করাসহ করোনা নিয়ন্ত্রণ এক বিশাল কর্মযজ্ঞ। এটি বলপ্রয়োগের মাধ্যমে অর্জনের বিষয় নয়। করোনা মোকাবেলার কাজটি আরও নিবিড় ও সমাজ ঘনিষ্ঠ।

[৪] রব বলেন, অঞ্চল বা জোনভিত্তিক লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে যে জটিল আর বিশাল কর্মকান্ড পরিচালনা করতে হবে তার উপযোগী কাঠামো বিদ্যমান শাসন ব্যবস্থায় নেই।

[৫] তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিদ্যমান স্থানীয় সরকারের সাথে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ, আনসার, সেনাবাহিনী, সাংবাদিক, স্থানীয় এনজিও, শিক্ষক, সমাজসেবী, রাজনৈতিক কর্মী-সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্বসহ সকল অংশীজন শ্রম কর্ম, পেশার প্রতিনিধি, ছাত্র-যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করা আবশ্যক।

[৬] শনিবার বিবৃতি দেন জে এস ডি সভাপতি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়