শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প তার টুইটে সিএনএনের নামে ভুয়া ক্যাপসনসহ ছবি জুড়ে দিলে টুইটার বাঁধা দিল (ভিডিও)

দেবদুলাল মুন্না:[২] ট্রাম্প গত শুক্রবার এটি ভিডিও টুইটে লেখেন, আমেরিকা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ভুয়া সংবাদ। যখনই কিছু চোখে পড়বে, মুখ খুলুন। একমাত্র আপনিই এটি প্রতিরোধ করতে পারেন। তার এ টুইটের সঙ্গে সিএনএনের লোগো ব্যবহার করে একটি নকল ছবিতে দেখা যায়, শ্বেতাঙ্গ এক শিশুর কাছ থেকে দৌঁড়ে পালাচ্ছে এক কৃষ্ণাঙ্গ শিশু।

[৩] কিন্তু সিএনএন এমন খবর করেনি বলে জানায় টুইটারকে। ফলে সঙ্গে সঙ্গে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের টুইটে ‘ম্যানিপুলেটেড’ লেবেল জুড়ে দিলো।

[৪] সিএনএন অনলাইন গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করে।সিএনএন অভিযোগ করেছে, এমন কোনো প্রতিবেদন প্রচার করেনি মার্কিন ওই কেবল টিভি চ্যানেল। অসংখ্য সাংবাদকর্মীও স্বাক্ষ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা কনটেন্টই আসলে কারসাজি করা।

[৫] ভিডিওটিকে সিএনএন-এর পক্ষ থেকে ‘ভুয়া খবর’ দাবি করার আগে এটির ক্যাপশন ছিলো এমন, আতঙ্কিত শিশু বর্ণবাদী শিশু থেকে পালাচ্ছে।

[৬] তবে এ ব্যাপারে ট্রাম্পের পক্ষ থেকে কেউ কিছু এখনও বলেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়