শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০৮:৫১ সকাল
আপডেট : ২০ জুন, ২০২০, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর পদ্মার চরাঞ্চলে বিলুপ্ত প্রায় চিনা ধান চাষ বেড়েছে!

মুসবা তিন্নি : [২] ফলন ভালো ও বাজারে দাম থাকায় বিলুপ্ত হওয়া এ ধান চাষে রাজশাহীর কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

[৩] রাজশাহী, গোদাগাড়ী, চারঘাট ও বাঘা উপজেলার মধ্যে দিয়ে পদ্মা নদী প্রবাহ। প্রতিবছর শীতকালে এ নদীর কয়েক হাজার হেক্টর চর জেগে উঠে। আর জেগে উঠা চরে নদী পাড়ে কৃষকেরা বাদাম, গম, পেয়াঁজ, আদা, রসুনসহ নানা সবজি চাষাবাদ করে থাকেন। তার মধ্যে অন্যতম চিনাধান।

[৪] চিনাধান চাষ করতে কোন খরচ নাই বললেই চলে। বিনা খরচে এ ধান চাষ হয় বলে লাভও ভাল হয় বলে জানিয়েছেন চরঞ্চলের কৃষকরা। ছোট আকারে ধান হওয়া বাজাওে আতপ চালের মতো চাহিদা। চলতি বছরেও চিনাধানের বাম্পার ফলন হবে বলে কৃষকেরা আশা করছেন। [৫] চলতি বছর চিনাধান চাষ জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলার মধ্যে বেশি হয়েছে। সেখানের কৃষক জিয়াউর বলেন, চিনাধান চাষ করতে খরচ বেশি হয় না। চর জেগে উঠলে শুধু মাত্র বীজ বোপন করলেই ধান বেড়ে উঠে। মাঝে একবার সামান্য সার প্রয়োগ করতে হয়। কীটনাশক প্রয়োগের প্রয়োজন পড়েনা।

[৫] তিনি আরো বলেন, প্রতি বিঘাই ৫ থেকে ৬ মন পর্যন্ত ফলন পাওয়া যাই। বাজারে এর দামও ভাল। প্রতিমণ ধানের মূল্য তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দরে বিক্রি হয়।

[৬] গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলায় এবার প্রায় আড়াই থেকে ৩০০ বিঘা জমিতে চিনাধান চাষ হয়েছে। আগামীতে কিভাবে এর ব্যাপকতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়