শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২০ জুন, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ২০ জুন, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় এক যুগ পর কোটালীপাড়ায় ঘুর্ড়ি উড়ানোর প্রতিযোগীতা দেখতে শত জনতার ভীড়

আসাদুজ্জামান বাবুল/ মাহাবুব সুলতান: [২] ঘুর্ড়ি উড়ানোর প্রতিযোগীতা চলছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। শুক্রবার বিকালে কোটালীপাড়ার ঘাঘর বাজার সংলগ্ন ঘাঘর নদীর পাড়ে এ দৃশ্য চোখে পড়ে।

[৩] স্থানীয় তরুন যুবকেরা সামাজিক দুরত্ব বজায় রেখে ঘুর্ড়িতে বাতি জ্বালিয়ে আকাশে উড়ায়। ঘুর্ড়ি উড়ানো দেখতে আশা শত মানুষের পদচারনায় মুখোরিত হয়ে ওঠে ঘাঘর বাজার সংলগ্ন ঘাঘর নদীর দুপাড়। মানুষের মিলন মেলায় পরিনত হয় ঘাঘর নদীর দু-পাড়সহ আশ পাশ এলাকা।

[৪] শুক্রবার বিকেল ৪ টায় ঘাঘর বাজার সংলগ্ন নদীর পাড় থেকে শুরু হওয়া এ ঘুর্ড়ি উড়ানোর প্রতিযোগীতা চলে রাত সাড়ে ৭টা পযন্ত। এ ছাড়া কোটালীপাড়ার বিভিন্ন গ্রামের আকাশ যুব সমাজকে ঘুর্ড়ি উড়াতে দেখা যায়। এতে অংশ নেয় স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ। ঘুর্ড়ি উড়ানো দেখতে আসা স্থানীয় নারী পুরুষ বলেছেন, প্রায় একযুগ পর আকাশে ঘুর্ড়ি উড়ানোর এমন দৃশ্য দেখে খুব আনন্দ পেয়েছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়