শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার দেবহাটা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] শুক্রবার সকালে উপজেলার দক্ষিণপারুলিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

[৩] নিহত গৃহবধূর বাবা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়া গ্রামের আইয়ুব আলীসহ স্থানীয়রা জানান, বিগত গ্রায় ৮/১০ বছর আগে রুবিনার সাথে বিয়ে হয় দক্ষিন পারুলিয়া গ্রামের নৈশপ্রহরী শহীদুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম বাবুর সাথে। বাবু একজন মাদকাসক্ত। সে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো। পারিবারিক কলহের জের ধরে বাবু তার স্ত্রীকে প্রায়ই মারপিটও করতো।

[৪] এরই জের ধরে বাবু রাতের কোন এক সময় তার স্ত্রীকে শ^াসরোধ করে হত্যা করে বলে তারা জানান। এরপর সকালে তার স্বামী বাবুসহ শ^শুর বাড়ির লোকজন প্রথমে স্ট্রোক জনিত কারনে ও পরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে রুবিনা আতœহত্যা করেছে বলে প্রচার দেয়।

[৫] তাদের সংসারে ৬ বছরের একটি ছেলে ও ৭ মাস বয়সের একটি কন্যাসন্তানও রয়েছে বলে তারা জানান। এদিকে, তার মৃত্যু নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হলে একপর্যায়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুবিনার লাশ উদ্ধারসহ তার স্বামী মাদকাসক্ত রেজাউল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

[৬] দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের লাশ ময়না ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়