শিরোনাম
◈ মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ, আলোচনা শুরু মঙ্গলবার ◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেলিভারি বয়ের কান্নায় জিনিসপত্র ফিরিয়ে দিল ছিনতাইকারী! (ভিডিও)

নিউজ ডেস্ক : ছিনতাইকারীরা কারও কাছ থেকে কিছু ছিনিয়ে নিলে তা ফিরিয়ে দেওয়ার ঘটনা খুব কমই আছে। কিন্তু এবার শুধু ছিনিয়ে নেয়া জিনিসপত্রই ফেরতই নয়, সব হারানো বাকরুদ্ধ ছেলেটিকে জড়িয়েও ধরল ছিনতাইকারীরা। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচিতে। সমকাল

এরই মধ্যে সিসিটিভিতে ধারণকৃত সেই ভিডিওটি ভাইরাল হয়েছে অনলাইনে। ওই ফুটেজে দেখা গেছে, একটা বাড়িতে খাবার ডেলিভারির পর একজন ডেলিভারি বয় নিজের বাইকের দিকে এগুচ্ছিলেন। এসময় দু'জন ছিনতাইকারী নিজেদের বাইকে করে ওই ডেলিভারি বয়ের খুব কাছে গিয়ে থামেন। দুই আরোহীর মধ্যে পিছনের আসনের জন নেমে ডেলিভারি বয়ের কাছে এগিয়ে যান। ডেলিভারি বয়কে এমন কিছু বলেন যাতে সে ভয় পেয়ে হাতে থাকা জিনিসপত্র ছিনতাইকারীর হাতে তুলে দেন। সেই সঙ্গে তাদের কথাবার্তাও চলতে থাকে।

এর পরই হঠাৎ ডেলিভারি বয়ের মুখ দেখে হয়তো ছিনতাইকারীর মায়া হয়। প্যাকেটটি ডেলিভারি বয়কে ফেরত দেয় ছিনতাইকারী। এরপর তিনি বাইকে উঠে পালাতেও যান। কিন্তু তার আগে এক বার ফিরে এসে জড়িয়ে ধরেন ডেলিভারি বয়কে। বাইকে উঠার আগে ডেলিভারি বয়ের সঙ্গে করমর্দনও করেন ছিনতাইকারী। এই ঘটনায় ডেলিভারি বয়কে জামার হাতায় চোখ মুছতে দেখা যায়।

কয়েকদিনে আগে পোস্ট করা ওই ভিডিওটি অনেকের মন ছুঁয়েছে। কেউ কেউ তাতে মন্তব্যও লিখেছেন। একজন লিখেছেন, ‘মানবিকতার এই ছোট্ট ঘটনাটি দেখে চোখে পানি চলে এসেছে।। এই ঘটনাই বলে দিচ্ছে কোন ধরণের বিষাক্ত পরিবেশে আমরা বাস করি। ছোট ছোট বিষয়গুলি বড় পার্থক্য গড়ে দেয়’। আরেকজন লিখেছেন, ‘মানবতা যে বেঁচে আছে এই ঘটনাই সেই আশা জাগায়।’ সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ