শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক

ডেস্ক রিপোর্ট : [২] ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক করোনা ভাইরাসে আক্রান্ত।

[৩] বৃহস্পতিবার (১৮ জুন) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে দলীয় সুত্রে জানা গেছে।

[৪] এদিকে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে খন্দকার আবু আশফাক তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন- সকল প্রশংসা আল্লাহ তায়া’লার। অত্যন্ত দুঃখের বিষয় বিশ্বব্যাপী করোনা মহামারির মতো কোভিড-১৯ ভাইরাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশে অবস্থিত ভাই-বোনেরা ও বাংলাদেশি নাগরিকগণ পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ থাকার কারণে মোবাইল ব্যবহার করতে পারছি না, তাই কারো সাথে যোগাযোগ না করতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

[৫] পরম করুণাময় আল্লাহপাক যেন আমাকে সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আমি যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।

[৬] আপনারা সতর্ক হোন, সাবধানে থাকুন ও নিরাপদে থাকুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমীন।জাগো নিউজ, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়