শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ওমান বিএনপি’র সাবেক সভাপতির ইন্তেকাল

ডেস্ক রিপোর্ট : [২] ওমানের রাজধানী মাস্কাটের একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওমানের কেন্দ্রীয় বিএনপি'র সাবেক সভাপতি এস এম আকবর হোসেন। এর আগে সাধারণ সমস্যা নিয়ে মাস্কাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি কভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৩] বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে ওমানের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে।

[৪] এস এম আকবর জাতীয়তাবাদী দল বিএনপিপন্থী রাজনীতিবিদ হলেও আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সাথে ছিল তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও কমিউনিটি লিডার এর মৃত্যুতে ওমান বিএনপি গভীর শোক প্রকাশ করে এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও বাংলাদেশ প্রতিদিনকে জানায়।

[৫] বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে ওমানে কর্মরত মুক্তিযুদ্ধা ও আওয়ামী লীগ নেতা তাঁর ফেসবুকে লিখেন - এক নক্ষত্রের প্রস্থান। এমন রাজনীতিবিদ কালেভদ্রে জন্মান বলেও তিনি তার ফেসবুক ওয়ালে লিখেন।

[৬] অন্যদিকে, ওমানের সাধারণ প্রবাসীরাও প্রবাসী বান্ধব এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানা যায়, ওমানে বসবাসরত সাধারণ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও বিপদে আপদে এগিয়ে এসে নিজের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতেন সমস্যা থেকে উত্তরণের। এই করোনাকালীন সময়েও খাদ্য সঙ্কটে পড়া সাধারণ প্রবাসীদের খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়াতে ভুল করেননি বিএনপি'র এই বর্ষীয়ান রাজনীতিবিদ।বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়