শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ১৯ জুন, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীতে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

মো.ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : [২] জেলার সদর উপজেলার খানাখানাপুর ইউনিয়নের রসুলপুর পশ্চিমপাড়া গ্রামে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (১৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

[৩] বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে এবং রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র ছিল।

[৪] নিহতের চাচা আক্কাছ শেখ জানান, আরিফুল লেখাপড়ার পাশাপাশি মুয়াজ্জিন হিসেবে বাড়ীর পাশের মসজিদে আজান দিতো। মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের আজান দিতে গিয়ে মাইক্রোফোন হাতে নেয়ার সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়