শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৩৬ ওভারের ম্যাচ চালু করছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : [২] নতুন ফর্মেটের ক্রিকেট নিয়ে মাঠে ফিরছে আফ্রিকা ক্রিকেট বোর্ড। তিন দল হবে টুর্নামেন্ট। খেলা হবে ৩৬ ওভারের।

[৩]প্রোটিয়া বোর্ডের এই টুর্ণামেন্টে ফাফ ডু প্লেসিস, এবিডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদসহ দেশটির জাতীয় দলের সব ক্রিকেটারই খেলবেন। তিন দল মিলে খেলবে ৩৬ ওভার। প্রতি দলে থাকবেন ৮ জন করে ক্রিকেটার। দলগুলোর পারফরম্যান্সের উপর নির্ভর করে ঘোষণা করা হবে জয়ী দল। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবে দলগুলো।

[৪]সিএসএ করোনাকে জয় করে ক্রিকেট মাঠে ফেরাতে স্বল্প পরিসরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। তাতে করেই নতুন ফরম্যাটের এই ক্রিকেটের দেখা মিলছে। একই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি দল। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ‘সলিডারিটি কাপ’ নামে এমন টুর্ণামেন্ট আয়োজন করতে যাচ্ছে প্রোটিয়া বোর্ড।

[৫]সলিডারিটি কাপ থেকে প্রাপ্য অর্থ দেশটিতে করোনায় আক্রান্ত মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। অর্থাৎ চ্যারিটি মূলক এই টুর্ণামেন্ট হবে। স্বাস্থ্য বিধি মেনে দর্শক শূন্য স্টেডিয়ামে হবে ম্যাচ। সিএসএ জানিয়েছে,। ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলা হবে। প্রতি দল একে অন্যের বিপক্ষে ১২ ওভার করে ব্যাট করার সুযোগ পাবে। একজন বোলার ৩ ওভারের বেশি বল করতে পারবেন না।

[৬]ম্যাচটির দ্বিতীয়ার্ধে আগে ব্যাট করে যে দলের রান বেশি তারাই। প্রতি দলের শেষ ব্যাটসম্যান থেকে যাবেন অপরাজিত। অর্থাৎ সপ্তম উইকেটের পর খেলা শেষ হবে। অষ্টম ব্যাটসম্যান পরবর্তী দ্বিতীয় ইনিংস শুরু করতে পারবেন। এরপর রানের সংখ্যার ভিত্তিতে দলগুলোকে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হবে।

[৭]দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে এই নতুন ফরম্যাটের টুর্ণামেন্টের কথা জানিয়ে দলগুলোও প্রকাশ করেছে। দলে আছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া এবিডি ভিলিয়ার্স। একটি দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে। যে তিনজন অধিনায়ক নেতৃত্ব দেবেনে টুর্ণামেন্টে তারা হলেন- কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক এবং এবি ডি ভিলিয়ার্স।

[৮]দক্ষিণ আফ্রিকা দলের সাবেক অধিনায়ক ও এই নতুন টুর্ণামেন্টের এবি’স ঈগলসের অধিনায়ক এবিডি ভিলিয়ার্স টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের বলেন, ‘এখান থেকে কী প্রত্যাশা করব জানি না, এজন্যই এটা আরও আকর্ষণীয়। তরুণ অবস্থায়, আমি সবসময় শেষ ব্যাটসম্যান হিসেবে টিকে থাকার স্বপ্ন দেখতাম এবং অন্য দলের হয়ে ম্যাচটা জিততে চাইতাম।’

  • সর্বশেষ