শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে ২’শ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার-৩

মো. জয়নুল. আমতলী : [২] বরগুনার আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামের মোকলেস মৃধার বাড়ীর সামনে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই’শ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার তাদেরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

[৪] উপজেলার হদলিয়া ইউনিয়নের পুর্বচিলা গ্রামের মোকলেস মৃধার বাড়ীর সামনে ইয়াবা ক্রয়-বিক্রয় চলছিল। এমন খবর পেয়ে মঙ্গলবার রাতে আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদারের নেতৃত্বে এসআই সোহেল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মোকলেস মৃধার বাড়ীর সামনে থেকে পুলিশ বিক্রিরত অবস্থায় মাদক বিক্রেতা শামিম মৃধা, আবুল কালাম আজাদ ও নিপা বেগম নামের তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের শরীর তল্লাশী করে দুই’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার তাদের নামে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

[৫] আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদক বিক্রেতা আজাদের বাড়ী কলাপাড়া উপজেলার টিয়াখালী গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গির আলম। নিপা বেগমের বাড়ী বরিশাল শহরের বাজার বোডে। নিপা মৃত্যু হাবিবুর রহমানের কন্যা।

[৬] আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই’শ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ