শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৭:০৮ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে লকডাউনের সুযোগে জমি দখল করে ভবন নির্মাণ !

মামুন-অর-রশিদ: [২] বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামে জমি দখলের মিশন নিয়ে মাঠে তৎপর বরিশাল মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।

[৩] করোনা ও লকডাউনের সময়ে প্রশাসনিক তৎপরতা অন্যদিকে থাকায় এই সুযোগটি লুফে নিচ্ছেন বিএনপি নেতা শাহীন। এতে বাধা দিলে জমির মালিকদের গালিগালাজ সহ হুমকি প্রদান করেন তিনি। এই মর্মে বানারীপাড়া থানায় অভিযোগ জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী রিয়াজুল ইসলাম।

[৪] ডায়েরি সূত্রে জানা যায়, গত ২৯ মে যুবদল নেতা শাহীন বিরোধীয় জমিতে নিজের ভবন নির্মানের উদ্যোগ নেন । এতে জমির শরিক এজেডএম সালেহ ও রিয়াজুল ইসলাম বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং চড়াও হন শাহীন। তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে শাহীন।

[৫] এবিষয়ে রফিকুল ইসলাম শাহীন বলেন, ‘আমি আমার বাপ-দাদার জায়গায় দালান উঠাচ্ছি। ভাগ বাটোয়ারায় যদি কেউ জমি পায় সেটা অন্য যায়গা থেকে দেয়া যাবে। তাছাড়া জিডিতে উল্লেখিত বিষয়ে ওই দিন রিয়াজুলের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে তবে হুমকি প্রদানের মতো কোন ঘটনা ঘটেনি।’ সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়