শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ছুটির কারণে শিক্ষাজীবন স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই : ড. সৈয়দ আনোয়ার হোসেন

ভূঁইয়া আশিক : [২] দুনিয়ার জ্ঞানীগুণীদের সিংহভাগই ছিলেন স্বশিক্ষিত, রবীন্দ্রনাথ ঠাকুর ৬ষ্ঠ শ্রেণির পর আর পড়েননি।

[৩] এই শিক্ষাবিদ আরও বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম কিছুটা বৈষম্যমূলক। কারণ আমাদের অনেক দরিদ্র শিক্ষার্থী রয়েছে। যতো শিক্ষার্থী রয়েছে, সবার কাছে অনলাইন ক্লাসের প্রযুক্তি নেই।

[৪] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সময়, ৯ মাসেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অকার্যকর ছিলো, তবে সময়মতো সেই ক্ষতি আমরা পুষিয়ে নিয়েছিলাম। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু এখনো ৯ মাস পূর্ণ হয়নি। ফলে এখনই উঁচাটন হওয়ার মতো যুক্তি নেই। কারণ সবার আগে জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচলে শিক্ষাও বাঁচবে।

[৫] অভিভাবকদের উচিত, এ সময়ে সন্তান-সন্ততিরা পড়ালেখা করে কিনা খেয়াল রাখা। শুধু পাঠ্যবই পড়তে হবে, এমন কোনো কথা নেই, এর বাইরে জ্ঞানের জগতের অনেক বইপত্র আছে, তা পড়ার চেষ্টা করতে হবে।

[৬] শিশুদের নানাভাবে ব্যস্ত রাখতে হবে, যেন মানসিক প্রশান্তি হারিয়ে না যায়।

[৭] শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি অনাকাক্সিক্ষত হলেও অনিবার্য ছিলো। কারণ পরিস্থিতি বিকল্পহীন। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীদের জীবন বড় ঝুঁকির মধ্যে পড়তো।

[৮] মোবাইল গেম অথবা টেলিভিশন কার্টুন দেখে সময় কাটালে হবে না, তাদের পড়ালেখায় ব্যস্ত থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়