শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুর জেলা ফের লকডাউন ঘোষণা

জাহাঙ্গীর লিটন : [২] করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বিস্তারে লক্ষ্মীপুরকে ‘রেড জোন’ বিবেচনা করে ফের পুরো জেলা লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন।

[৩] ১৫ জুন সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেন বলেন, আজ পর্যন্ত জেলায় ৪শ’ ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেডজোনে থাকায় সকলের সিদ্ধান্ত অনুয়ায়ী করোনার প্রকোপ থেকে জনসাধারণের সুরক্ষায় আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

[৪] তিনি আরও জানান, লকডাউনের সময় সব ধরনের যানবাহন এবং দোকান ও শপিংমল বন্ধ থাকবে। ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এই লকডাউন পূর্বের ন্যায় হবেনা। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে লকডাউনের বিষয়ে প্রচারণা চালানো হবে।

[৫] এ দিকে এর আগে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা দুটি লকডাউন ঘোষণা করা হয়। ১৫ জুন ভোর ৬টা থেকে শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। শনিবার বিকেলে উপজেলা দুটির নির্বাহী কর্মকর্তা ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মোমিন ও মোহাম্মদ মোবারক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়