শিরোনাম
◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ও জুড়ীতে কোভিড-১৯ উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি: [২] জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামে রোববার রাত ১২ টায় কনরী বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে।

[৩] অপরদিকে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামে রাত সাড়ে ৯টায় মো.মাসুক মিয়া নামের এক যুবক করোনা উপসর্গে এক জন মারা গেছেন।

[৪] মাসুক মিয়াকে প্রথমে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে নিয়ে যান। পরে সেখান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে করোনা উপসর্গ থাকায় ভর্তি করা হয়নি। আবার ওসমানী থেকে মাউন্ড এডোরা হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। তিনি জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত কুরবান আলীর পুত্র।

[৫] এ বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী।

[৬] কনরি বেগম নামের নারী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পুরানগাও গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

[৭] বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

[৮] তারা গত কয়েকদিন থেকে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ মৃত্যুরপর শরির থেকে নমুনা সংগ্রহ করেছে। জানাযাসহ দাফন কাফন করোনার শতর্কতা নিয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান সম্মন্ন করেছে।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ