শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন ছেলে

নোয়াখালী প্রতিনিধি: [২] জেলার সুবর্ণচর উপজেলায় বাবার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেছেন ইব্রাহীম খলিল দিদার (৪৫) নামে এক ব্যক্তি।

[৩] সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলী ইউয়িনের ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

[৪] এর আগে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭০)। বাবার মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে তার মরদেহ দেখার পর বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়েন দিদার। পরে স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছে পরিবারের লোকজন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়