শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা প্রতিনিধি: [২] রোববার (১৪ জুন) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়।

[৩] অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৪] প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুবিধা এখন সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এর ফলে উপকারভোগীরা যেমন ঘরে বসে লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাজ করতে পারবেন, তেমনি সব আগ্নেয়াস্ত্রের একটি অনলাইন ডাটাবেজ তৈরি হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহজে এসব আগ্নেয়াস্ত্রের প্রয়োজনীয় তদারকি করতে পারবেন।’

[৫] অনুষ্ঠানে ঢাকা থেকে উদ্বোধক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

[৬] এছাড়া, অনলাইনে যুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

[৭] পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপকারভোগীদের মধ্যে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করেন।

[৮] প্রসঙ্গত, খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের মোট লাইসেন্স ২ হাজার ৫৬১টি। এর মধ্যে প্রথম পর্যায়ে ১ হাজার ৭৭টি আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়