শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৯:১১ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার-২

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁ প্রতিনিধি : [২] মোবাইল চুরির অভিযোগ তুলে সালিশ ডেকে দুই শিশুকে বর্বর নির্যাতন করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী জিয়াবুল ইসলামকে র করেছে আইনশৃংখলা বাহিনী। রবিবার সকালে পীরগঞ্জ এলাকা থেকে সেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ ।

[৩] এর আগের শনিবার (১৩ জুন) বিকালে ইউপি সদস্য জহিরুলের সহযোগী জিয়াবুল ইসলাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

[৪] পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শীঘ্রই অন্যেদের আসামিদের গ্রেপ্তার করা হবে।

[৫] শিশু নির্যাতনের ঘটনায় পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গত ৫ জুন মামলা দায়ের করে শিশু সুমনের মা শরিফা খাতুন। মামলার ৭ দিন পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। মামলার ৮দিন পর দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।

[৬] ওই উপজেলার দেওধা গ্রামের ১১-১২ বছর বয়সী শিশু সুমন ও চাচাতো ভাই কামরুল ইসলামকে গত ২২ মে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে গ্রামে সালিশ বৈঠক করে। বৈঠকে ইউপি সদস্য জহিরুল ইসলাম নেতৃত্বে মোতালেব আলীসহ আরও কয়েকজন নির্মমভাবে নির্যাতন করে।

[৭] সেই চিত্র ক্যামেরায় ধারণ শিশুর মা শরিফার কাছে ৫০ হাজার টাকা দাবি করে নির্যাতনকারীরা কিন্তু তাদের দাবি পূরণে ব্যর্থ হলে টাকার বদলে শরিফার বাড়ি থেকে একটি গরু নিয়ে যায় তারা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়