শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপি গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সুরক্ষার পাশাপাশি সংকটময় পরিস্থিতিতে সরকার গণমুখী বাজেট উপস্থাপন করেছে।

[৩] ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার গণমুখী বাজেট উপস্থাপন করেছে। সঙ্কটকালে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি, অর্থনৈতিক উত্তরণের এ বাজেট নিয়ে বিএনপি গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে। গণমানুষের আকাঙ্ক্ষা, মনের ভাষা শেখ হাসিনা বুঝতে পারেন। তাই মানুষের সুরক্ষার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের মাধ্যমে অভীষ্ট লক্ষ্য অর্জনের প্রামাণ্য উপস্থাপন এই বাজেট।

[৪] বাজেট পরবর্তী বিএনপির প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংকটকালে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি ও অর্থনৈতিক উত্তরণের এ বাজেট নিয়েও বিএনপির গতানুগতিক সমালোচনার বৃত্তে আবর্তিত হচ্ছে।

[৫] শনিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন। পরে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়