শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা বিশেষজ্ঞদের মতবিনিময় : কোভিড-১৯ মোকাবেলায় লকডাউনই সবচেয়ে কার্যকর

নিউজ ডেস্ক : কোভিড-১৯ রোগীদের মোকাবেলায় কোনো ওষুধ নেই বলে জানিয়েছেন, বাংলাদেশ সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ঢামেকের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসার বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে দলটি এ তথ্য জানায়।

মহামারি মোকাবেলায় লকডাউনকেই সবচেয়ে বেশি কার্যকর বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

জানা গেছে, চীনা প্রতিনিধিদলটি কোভিড-১৯ সংক্রমিত রোগীদের ‘সাপোর্টিভ’ চিকিৎসার ওপর জোর দিয়েছে। এছাড়া, প্রতিরোধের ব্যাপারে গুরুত্বারোপ করেছে। স্বাস্থ্যকর্মীদের সঠিক নিয়মে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পরিধান ও খোলার বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন ধলটির সদস্যরা।

করোনার চিকিৎসায় প্লাজমার ব্যবহার প্রসঙ্গে চীনা বিশেষজ্ঞদলে সদস্যরা বলেছেন, চীনে গণহারে প্লাজমা ব্যবহার করা হয়নি। শুধু উহানে গুরুতর কিছু রোগীর ক্ষেত্রে প্লজমা ব্যবহার হয়েছে। সূত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়