শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ১১ জুন, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে নতুন আরও ছয় জনসহ ৩৭৯ জনের কোভিড-১৯ শনাক্ত

জাহিদুল হক, মানিকগঞ্জ প্রতিনিধি : [২] বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. রফিকুন নাহার বন্যা।

[৩] তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১০০টির রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে ছয়টি পজিটিভ এবং ৯৪ টির নেগেটিভ ফলাফল এসেছে। এ পর্যন্ত মোট তিন হাজার ৮৭২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিলো। এর মধ্যে তিন হাজার ৫৮২টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩৭৯ জনের দেহে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০৭ জন, সাটুরিয়া উপজেলায় ৭৪জন, সিংগাইর উপজেলায় ৭২ জন, ঘিওর উপজেলায় রয়েছেন ৫২ জন, হরিরামপুর উপজেলায় ৩৩, শিবালয় উপজেলায় ২৭ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১০জন।

[৪] আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩২জন এবং নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২৪০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০৪ জন এবং মারা গেছেন ৩জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়