শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে দুপুর ২ টার পর থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

ঝিনাইদহ প্রতিনিধি: [২] জেলায় মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানের সিন্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রন বিষয়ক এক জরুরী সভায় এ সিন্ধান্ত গ্রহণ করা হয়।

[৩] আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সকল ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর ২ টার মধ্যে বন্ধ করতে হবে। ঔষধ ফার্মেসী ছাড়া কোন দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে ২ জনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পরা বাধ্যতামুলক করা হয়েছে। মাস্ক না পরে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল বা জরিমানা করা হবে।

[৪] এছাড়াও গ্রামাঞ্চলের দোকান বা চায়ের দোকান ২ টার পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। তাছাড়াও প্রত্যন্ত অঞ্চলে মাইকিং এর মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়