শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] পদ্মা সেতুতে আজ বসছে ৩১তম স্প্যান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ

বাশার নূরু : [২] আজ বুধবার পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হবে। আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর বসানো হবে।

[৩] ইতোমধ্যে স্প্যানটির চূড়ান্ত রঙের কাজ, হ্যান্ড রেল, স্টেয়ার, ব্যালেন্স লোড স্থাপনের কাজ শেষ করা হয়েছে। বুধবার সকাল ৮টার দি‌কে মাওয়া কুমার‌ভোগ ক‌নস্ট্রাকশন থে‌কে ভাসমান ক্রেনে করে স্প্যানটি আনা হ‌বে জাজিরা প্রান্তে। ৩১তম স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সাড়ে চার কিলোমিটারেরও বে‌শি অর্থাৎ চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হবে।

[৪] ৩১তম স্প্যানটি বসানো হলে বাকি থাকবে ১০টি স্প্যান। তবে কোনো কারণে বুধবার স্প্যানটি বসানো সম্ভব না হলে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বসানো হবে।

[৫] পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত ক‌রে বলেন, আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ থাকবে।

[৬] তিনি বলেন, ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা) চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়