শিরোনাম
◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান ◈ রোনালদোর হাত ধরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে আল নাসের, সৌদি আরবের ক্লাব ইতিহাস গড়লো ◈ ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির সম্পত্তি ৫০ শতাংশ বিক্রি করে জুলাইয়ে হতাহতদের দেওয়ার নির্দেশ ◈ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকুরি হারানোর আশংকায় ২৭.৫ শতাংশ গণমাধ্যম কর্মী

কূটনৈতিক প্রতিবেদক : [২] স্বাস্থ্য বীমা নেই ৭৬ ও সুরক্ষার কথা ভেবে পরিবার থেকে দূরে ৩৮ শতাংশ। বাংলাদেশে ২০০ জন সাংবাদিকের উপর মে মাসে জরিপটি পরিচালনা করা হয়। যাদের ৯০ শতাংশ শহর এলাকায় কর্মরত এবং ১০ শতাংশ গ্রাম এলাকায় কর্মরত।

[৩[ এদের মধ্যে ৩২ শতাংশ সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নেই, ২৭ শতাশং নিজ খরচে সংগ্রহ করেছেন।

[৪] ৩০.৫ শতাংশ সময়মতো বেতন পাননি। ৩৫.৫ শতাংশ করোনাভাইরাসে আক্রান্তের ভয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

[৫] অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীর মধ্যে ৬৭.৫ শতাংশ সংবাদ সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ করছেন এবং ৫৭ শতাশং সরাসরি ও সার্বক্ষণিকভাবে করোনা বিষয়ে সংবাদ সংগ্রহ করেছেন।

[৬] কোভিড-১৯ এর এই সময়ে ৪৫ শতাংশ অনুসন্ধানমূলক সাংবাদিকতা করতে পারছেন না। আর ৩৫ শতাশং গুজবের কারণে সংবাদের উৎস খুঁজতে অসুবিধায় পড়ছেন।

[৭] সরকারি ও বেসরকারিভাবে হুমকির শিকার হতে হয়েছে ২০ শতাংশের। সরকার করোনা বিষয়ে যে তথ্য দিচ্ছে তা যথেষ্ট নয়।

[৮] করোনা পরিস্থিতি মোকাবিলা সাংবাদিক ইউনিয়ন ও মালিকদের সংগঠন এবং সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় কোন উদ্যোগ নেয়নি বলে মনে করেন ৫৯ শতাংশ সাংবাদিক।

[৯] সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর অনলাইন জরিপে এ তথ্য উঠে এসেছে বলে জানায় মানব জমিন। জরিপ পরিচালনায় সহযোগিতা করেছে ‘টিম এসবিসিসি’।

[১০] সাকমিড এর উদ্যোগে ‘প্রোমোটিং মিডিয়া লিটারেসি ইন বাংলাদেশ’ প্রকল্পে আর্থিক সহযোগিতা করেছে নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ফ্রি প্রেস আনলিমিটেড। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ