শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৯ জুন, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবহনে চাঁদাবাজি বন্ধে হার্ডলাইনে সাভার পুলিশ, গ্রেফতার ২৬

এম এ হালিম, সাভার: [২] রাজধানী ঢাকার প্রবেশপথ সাভারে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি বন্ধে গত কয়েক দিনে ডজন খানেক মামলা দায়ের করেছে পুলিশ। ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার এবং সড়ক পরিবহন আইনে দায়েরকৃত এসব মামলায় শতাধিক জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২৬ পরিবহন চাঁদাবাজকে।

[৩] সোমবার দুপুরে সাভার মডেল থানা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন মালিক ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

[৪] এসময় পুলিশ সুপার মহাসড়কে পরিবহনের লাইনম্যান, সুপারভাইজর, ফেডারেশন বা অন্য কোন নামে মহাসড়কে চাঁদাবাজরা যাতে টাকা উত্তোলন করতে না পারে সে জন্য মালিকপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন। এ জন্য স্ব-স্ব পরিবহনের স্টাফদের নিজস্ব পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখারও পরামর্শ দেন তিনি। আর পরিবহন মালিকরা যদি চাঁদাবাজদের কোন প্রকার প্রশ্রয় প্রদান করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন পুলিশ সুপার।

[৫] পুলিশ সুপার জানান, সড়কে পরিবহনে চাঁদাবাজি বন্ধে সাঁড়াশি অভিযানে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া ও কেরানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে পৃথক ১২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় শতাধিক জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে। এছাড়া পরিবহনে চাঁদাবাজি বন্ধে চিহ্নিত চাাঁদাবাজদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়