শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ডেস্ক রিপোর্ট : [২] সৌদি আরবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

[৩] রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা রাজধানী রিয়াদে।

[৪] স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ বলা হয়, প্রথমবারের মতো সৌদি আরবে একদিনে সর্বোচ্চ ৩ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৫] নতুন করে ৩৬ জনের মৃত্যু নিয়ে দেশটিতে এ পর্যন্ত ৭১২ জনের প্রাণহানি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭২ হাজার ৮১৭ জন।

[৬] রাজধানী রিয়াদে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা। এরপর পবিত্র শহর মক্কার অবস্থান। আর আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জেদ্দা। এসব শহরের সঙ্গে পাল্লা দিয়ে দেশটির দাম্মাদ শহরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ