শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় মাস্ক না পড়ায় জরিমানা

টি. আর. দিদার : [২] কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পড়া নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] রোববার ৭ জুন দিন ব্যাপী চান্দিনা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ।

[৪] এসময় বাজারে আসা ক্রেতা-বিক্রেতরা মুখে মাস্ক না পড়ায়, সামাজিক দূরত্ব বজায় না রাখায় এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ২১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

[৫] ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ জানান- লক ডাউন শিথিল হওয়ার সাথে সাথে বাজারে আসা অধিকাংশ ক্রেতা-বিক্রেতরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কথা ভুলে গিয়ে স্বাভাবিক ভাবে চলাফেরা করছে। রবিবার অভিযানে ২১ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মুখে মাস্ক পড়ার জনসচেতনতা সৃষ্টি করতে কাজ করছে ভ্রাম্যমান আদালত। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়