শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐতিহাসিক ৬ দফা দিবসের অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দুই লাখ প্রতিযোগী

ইসমাঈল হুসাইন ইমু : [২] ঐতিহাসিক ৬ দফা দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র পক্ষ থেকে একটি অনলাইন আলোচনা সভা এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনলাইন আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সৈয়দ মনজুরুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

[৩] এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন বিষয়ে সকলকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিবিঢ়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে রোববার রাত ৯টা থেকে রাত ১০টা এক ঘন্টা ব্যাপী ‘শতবর্ষে শত পুরস্কার’ শিরোনামে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

[৪] নিবন্ধিত প্রতিযোগীরা ছয় মিনিটের ভেতর যত বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, তার উপর ভিত্তি করে কম্পিউটার বিজয়ী নির্ধারণ করবে। যত দ্রæত সম্ভব ফলাফল ঘোষণা করে কুইজ প্রতিযোগিতায় ১শ’ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে। ১ম পুরস্কার ৩ লাখ টাকা, ২য় পুরস্কার ২ লাখ টাকা, ৩য় পুরস্কার ১ লাখ টাকা, ৪র্থ পুরস্কার ৫০ হাজার টাকা, ৫ম পুরস্কার ২৫ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার ৯৫টি প্রতিটি ৫ হাজার টাকা। একই সাথে প্রতিযোগিদের ইমেইলে সনদপত্র পাঠানো হবে।

[৫] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত প্রতিযোগীদের শুভেচ্ছা এবং সকলকে অনলাইন আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

  • সর্বশেষ