শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে ‘বাংলাদেশ কার্ড’ যেভাবে ব্যবহার করল বিজেপি! ◈ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক  ◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংক্রামণের হার বেশি হওয়ায় ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগ পুরো লকডাউন!

ডেস্ক রিপোর্ট : [২] কোভিড-১৯ এর সংক্রমণ রোধে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের সংখ্যার ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। ইতোমধ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন বা পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। জেলাভিত্তিক ৫০টি জেলাকে রেড জোন বা পুরো লকডাউন বলা হয়েছে। ১৩টি জেলাকে ইয়েলো জোন বা আংশিক লকডাউন বলা হয়েছে। মাত্র একটি জেলাকে গ্রিন জোন বা লকডাউন বলা হয়েছে, যা খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা।

[৩] রেড জোন বা পুরো লকডাউন দেখানো বিভাগগুলো হলো- ময়মনসিংহ, রংপুর ও সিলেট।

[৪] ময়মনসিংহ বিভাগে চারটি জেলা, এগুলো হলো- জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর। এসব কয়টি জেলাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

[৫] রংপুর বিভাগের আটটি জেলাকেই পুরোপুরি লকডাউন বলা হচ্ছে। জেলাগুলো হলো- দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও ঠাকুরগাঁও।

[৬] সিলেট বিভাগে চারটি জেলা, এগুলো হলো- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেট। এসব কয়টি জেলাকে পুরোপুরি লকডাউন বলা হচ্ছে।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুসারে, গতকাল শনিবার পর্যন্ত দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়