শিরোনাম
◈ প্রত্যাহারের নির্দেশের পরও থানা ছাড়েননি দাগনভূঞার ওসি ◈ রিকশার ব্যাটারি ফুরালেও থামে না ব্যবসা, খোলস ভেঙে বিষাক্ত সিসাই হচ্ছে নতুন পণ্য ◈ ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি ◈ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার ◈ রমজানের বাজার নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী, নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকার আশা ◈ যুক্তরাষ্ট্রে বসবাসের পছন্দের শীর্ষ ১০ শহরে মিনিয়াপোলিস, তালিকায় প্রথম শার্লট ◈ বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তে সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি (ভিডিও) ◈ রাজধানীতে এক রাতে ছয় স্থানে ককটেল বিস্ফোরণ, হাতিরপুলে আটক ১ ◈ ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, চার উপজেলায় সরাসরি থাকবেন প্রধানমন্ত্রী ◈ সাজেকে এক মাস ধরে অবরোধ, পর্যটকশূন্যতায় চরম খাদ্যসংকটে পাহাড়ের মানুষ

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার স্থায়ী মুক্তি বা জামিনের ব্যাপারে বিএনপিতে আলোচনা হয়নি : ইকবাল হাসান মাহমুদ

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আমরা এখনো আলোচনা করিনি। কারণ দেশে বিরাজমান পরিস্থিতি বিশেষ করে করোনা পরিস্থিতি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মুক্ত থাকার বিষয়টি এখনো সময় আছে। তার মধ্যে আমরা চিন্তাভাবনা করব।

[৩] প্রশ্নের জবাবে এই প্রতিবেদকে তিনি বলেন, একমাত্র বিদেশে না যাওয়া ছাড়া আর কোন শর্ত আছে বলে আমি শুনি নাই। বেগম জিয়া সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক রাজনৈতিক দলের নেত্রী। রাজনীতিতে ফেরা না ফেরা এটা প্রশ্ন না। উনার সঙ্গে দেখা করলে মানুষ মনে করে যে উনি রাজনীতিতে ফিরছেন। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক না।

[৪] স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান পরিস্থিতিতে আতঙ্কে আছি। আমাদের পরিচিত লোকদের মধ্যে অনেকে মারা যাচ্ছেন। সরকার ৩ মাস সময় পেয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে সরকার কোন প্ল্যানিং করেনি। মারাত্মক একটা মহামারী আসছে এটা মাথায় নেয়নি। বরং তারা উল্টো কথা বলেছে।

[৫] তিনি বলেন, তাদের উচিত ছিল ৩০০ ডাক্তারকে ট্রেন আপ করা। সারাদেশে চিকিৎসার যে অবস্থা থেকে উত্তরণের জন্য আগে থেকেই পরিকল্পনা নেওয়া উচিত ছিল। পরিস্থিতি মোকাবেলার জন্য যা যা লাগে তা প্রস্তুত রাখার জন্য। কিন্তু এখন দেখছি পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা সরকারের ব্যর্থতা মৃত্যুর দায়ভার সরকারকেই বহন করতে হবে যেহেতু তারা কিছুই করে নাই প্রতিরোধ করার জন্য।

  • সর্বশেষ