শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৭ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় কোভিড আক্রান্তের সংখ্যা নিয়ে ভুল তথ্য দিয়েছে ইকনোমিস্ট : আইসিডিডিআর,বি

সালেহ্ বিপ্লব : [২] শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট  বলেছে, আইসিডিডিআর,বির কর্মকর্তা জন ক্লেমেনসের অনুমান, বাংলাদেশের রাজধানী ঢাকাতেই করোনা সংক্রমণের সংখ্যা ইতোমধ্যে সাড়ে সাত লাখ ছাড়িয়ে থাকতে পারে। তবে সরকারের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন; যাদের প্রায় অর্ধেকই ঢাকার।

[৩] আইসিডিডিআর,বি এ প্রতিবেদনের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়ে বলেছে, অধ্যাপক ডি ক্লেমেন্সের বক্তব্য খণ্ডিতভাবে ব্যবহার করেছে ইকোনমিস্ট। তারা বলছে, তাদের মহাখালী অফিসের দুই হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪-৫ শতাংশ সংক্রমিত। এবং সেটা সম্ভবত মহাখালী অফিস থেকে হয়নি। সে হিসেবে ঢাকায় আক্রান্তের সংখ্যা কত বেশি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি ইকোনমিস্টকে ঢাকার জনসংখ্যার চার থেকে পাঁচ শতাংশ আক্রান্ত ধরে এই ধারণা দিয়েছেন। বলা বাহুল্য এই সংখ্যা কোন জরিপের ফল না।

[৪] শুধুমাত্র ব্যক্তিগত ধারণাকে প্রতিবেদনের ভিত্তি হিসেবে ব্যবহার করা ঠিক হয়নি, বলেছে আইসিডিডিআর,বি

 

  • সর্বশেষ