শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে গাছ চাপায় অটোরিকশার যাত্রী নিহত

মো.রাইসুল ইসলাম রিপন : [২] সিরাজগঞ্জের কামারখন্দে গাছ চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী গ্রামীণ ব্যাংকের পিয়ন শরিফুল ইসলাম (২৮) মারা গেছেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কামারখন্দ-বেলকুচি আঞ্চলিক সড়কের জামতৈল কৃষি কারিগরি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

[৩] নিহত শরিফুল উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান খানের ছেলে ও গ্রামীণ ব্যাংক রায়দৌলতপুর, কামারখন্দ শাখার পিয়ন।

[৪] আহতরা হলেন, কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের মৃত এনতাজ মোল্লার ছেলে ও অটোরিকশার চালক হবি মন্ডল (৪০) ও বেলকুচি উপজেলার দেলুয়াকান্দি গ্রামের সুলতান সরকারের ছেলে আশরাফুল সরকার (৩০)।

[৫] কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হামিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে কামারখন্দ উপজেলার বলরামপুর গামী একটি সিএনজি চালিত অটোরিকশা কৃষি কারিগরি কলেজের সামনে পোঁছালে সড়কের পাশে আগে থেকেই বৃষ্টিতে একটি বাবলা গাছের গোড়ার মাটি সরে যায় এতে সামান্য বাতাসেই গাছটি উপড়ে পরে অটোরিকশার ওপর এতে অটোরিকশায় থাকা চালক সহ তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৬] সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. শামীমুল ইসলাম জানান, তিনজন ব্যক্তিকে হাসপাতালের আনার পর একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

[৭] অন্য দুইজন মাথায় ও শরীরে আঘাত রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। নিহতের নাম পরিচয় মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়