শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে ছোট খাল দখল হওয়ায় পানিবন্দি প্রায় ৩শ’ পরিবার

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২] উপজেলার সাতগাঁও বাজারের পাশে সরকারি ছড়া দখল করার অভিযোগ করেছেন এলাকাবাসী। ছড়ার বেশ কিছু অংশ দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করায় বাজারের পাশে দিয়ে ছড়ায় পানি নিষ্কাশনে বাঁধা প্রাপ্ত হচ্ছে। এতে এলাকার প্রায় সাড়ে ৩শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েন।

[৩] এলাকাবাসী জানান, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই ভোগান্তিতে আছেন তারা। গত বৃহস্পতিবার (৪ জুন) সকালে এলাকাবাসী বাজারের প্রবেশে ব্রিজের উপর বাঁশের ব্যারিকেড দিয়ে এর প্রতিবাদ জানান।

[৪] খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী সঞ্জয় মোহন সরকারসহ প্রশাসনের কর্মকর্তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৫] এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি কমিটি গঠন করা হবে। এই কমিটির তদন্ত করে দেখবে ছড়ার পাশে কারা সরকারি জমি দখল করে আছে। পরে সরকারি জায়গা ছেড়ে দিতে দখলদারদের নোটিশ দেয়া হবে। স্বেচ্ছায় জায়গা না ছাড়লে প্রশাসনের উদ্যোগে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ছড়াটি দখল মুক্ত করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়