শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে কোভিড১৯ জয়ী স্থানীয় পত্রিকার সম্পাদককে শুভেচ্ছা

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : [২] জেলায় নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে করোনা জয় করলেন স্থানীয় দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ বায়েজীদ ভূঁইয়া। তিনি সাবেক বিমান পরিবহন পর্যটনমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত সহকারী।

[৩] শুক্রবার বিকেলে করোনা জয়ী বায়েজীদ ভূঁইয়ার নিজ বাড়ী রায়পুরের লুধুয়া ভূঁইয়া বাড়ীতে হঠাৎ ফুল নিয়ে হাজির সহকর্মীরা। জানালেন অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। এর আগে ২৭ মে সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফ্ফার সর্বশেষ দুটি রিপোর্টে করোনা নেগেটিভ আসায় তাকে সুস্থ ঘোষনা করেন। একই সাথে তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন।

[৪] এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর বার্তার নিউজ এডিটর ও আমাদের সময় ডট কমের লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর লিটন, দৈনিক লক্ষ্মীপুর সমাচার এর নির্বাহী সম্পাদক মোঃ সোহেল রানা, বণিক বার্তার লক্ষ্মীপুর প্রতিনিধি রাকিব হোসাইন রনি, অনলাইন জেটিভি লক্ষ্মীপুর প্রতিনিধি রুবেল হোসেন, সকালের সময়ের লক্ষ্মীপুর প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।

[৫] প্রসঙ্গত, এমপির পক্ষে রাতদিন উপেক্ষা করে জেলার প্রতিটি জায়গায় গিয়ে সকলের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেন। কিছুটা অসুস্থতা বোধ করায়, নিজেই করোনাভাইরাস পরীক্ষা করান। গত ১০ মে রিপোর্ট পজেটিভ হওয়ায় নিজ আলাদা একটি কক্ষে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান। কিছুদিন অতিবাহিত হবার পর তাঁর প্রথম রিপোর্ট নেগেটিভ আসে। সর্বশেষ আজ ২৭ মে তাঁর ২য় রিপোর্টও নেগেটিভ আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়