শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিহাতি উপজেলায় কোভিড-১৯ ভাইরাসের স্যাম্পল সংগ্রহে বিশেষায়িত গাড়ি তৈরি

শাহীন খন্দকার : [২] টাঙ্গাইল জেলার কালিহাতীতে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য বিশেষায়িত গাড়ি তৈরি করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে স্থানীয় কারখানায়। বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকিমুক্ত নমুনা সংগ্রহ ও চিকিৎসা প্রদানে সক্ষম হওয়ায় তা ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে নমুনা দিতে ও চিকিৎসা নিতে আসা যেমন কষ্টসাধ্য তেমনি সামাজিক সংক্রমণের ঝুঁকি রয়েছে।

[৩] এছাড়া স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের পোহাতে হয় নানা ঝক্কিঝামেলা। নমুনা সংগ্রহ কষ্টসাধ্য ও ঝুঁকি থাকায় সংগ্রহকারীদের মাঝেও দেখাদেয় অনীহা। এ থেকে পরিত্রাণে দক্ষিণ কোরিয়া ও ভারতের আদলে দেশীয় প্রযুক্তিতে বিশেষায়িত বাহন তৈরির নকশা ও বাস্তবায়ন করে প্রশংসায় ভাসছেন কালিহাতীর উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা। তিনিই এই বিশেষায়িত গাড়ির পরিকল্পনাকারী ও উদ্যোক্তা।

[৪] স্পেশালাইজড সেফটি কারের মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকগণ পিপিই ছাড়াই ঝুঁকিমুক্তভাবে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ ও চিকিৎসা দিতে পারবে। কোভিড-১৯ নমুনা সংগ্রহ এই গাড়ি বিশেষ ভূমিকা রাখবে বলেন মনে করেন সেবাগ্রহীতারা। এই মডেলকে সারা দেশেই ছড়িয়ে দিতে পারলে সাধারণ মানুষের অনেক উপকারে আসবে বলে দাবি কালিহাতীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সাইদুর রহমানের।

[৫] উপজেলা প্রশাসনে অর্থায়নে দেশে এই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষায়িত এই বাহনটি বৃহস্পতিবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। তথ্য ফেইসবুক পেইজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়