শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তুত লঙ্কান বোর্ড, করোনায় অপ্রস্তুত বিসিবি

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাস শ্রীলঙ্কাকে অতটা গ্রাস করতে পারেনি। যতটুকু ছড়িয়েছে, দেশটির সরকার তার বিরুদ্ধে যুদ্ধে কিছুটা সফল। যে কারণে সে দেশের ক্রিকেট মাঠে গড়ানোর চিন্তা ভাবনা চলছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট দল অনুশীলন ক্যাম্পও শুরু করেছে। কারণ জুলাইয়ে বাংলাদেশ দ্বীপ দেশ লঙ্কা সফরে যাওয়ার কথা।

[৩] জুলাইয়ের ওই সিরিজে টেস্ট ম্যাচের কথা ছিলো। তবে লঙ্কান বোর্ডের ইচ্ছা ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলে ফেলতে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় বাংলাদেশকেও সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

[৪] বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী এক সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কা সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত সফর স্থগিত বা বাতিলের বিষয়ে কোনো পক্ষই কথা বলেননি। যথা সময়ে সিরিজটি কি ভাবে আয়োজন করা যায় তা নিয়েই ভাবছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

[৫] বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, জুলাই মাসে সিরিজটি আয়োজন করা যায় কি না, শ্রীলঙ্কার বোর্ডের সঙ্গে এখনো সেটা নিয়েই আমাদের আলোচনা চলছে। আমরা এর সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করছি। তবে শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত যাই হোক, আগামী এক সপ্তাহের মধ্যে সেটি চূড়ান্ত হবে।

[৬] শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, তাদের সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই তারা সিরিজটি আয়োজন করতে চায়। প্রয়োজনে দর্শক শূন্য মাঠেও ম্যাচ আয়োজনে প্রস্তুত তারা। তবে বিসিবিকে অপেক্ষা করতে হবে সরকারের সিদ্ধান্তের উপর। বাংলাদেশ করোনাভাইরাস দিন দিন বেড়েই চলছে।

[৭] প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকার লকডাউন তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা করেছিলো। কিন্তু তাতে করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আবারে লকডাউনের চিন্তা-ভাবনা করছে সরকার। এমন পরিস্থিতিতে জাতীয় দলকে বাইরে পাঠানোর মতো কোনো সিদ্ধান্ত সরকার নেবে কিনা, সেটাই বড় প্রশ্ন।- ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়