শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুসল্লিদের জন্য এখনো উন্মুক্ত হচ্ছে না আল আজহার মসজিদ, জুমার নামাজে অংশ নেবেন শুধু ইমাম ও কর্মীরা

ইসমাঈল আযহার: [২] মিশরের সর্ববৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘোষণা করেছে, আল আজহার মসজিদে আজ জুমার নামাজে সাধারণ মুসল্লিরা অংশ নিতে পারবেন না। মসজিদের ইমাম ও কর্মীদের নিয়েই আজকের জুমা অনুষ্ঠিত হবে। ইজিপ্ট টুডে

[৩] বিবৃতিতে জানানো হয়েছে, নামাজে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

[৪] বিবৃতিতে আরও জানানো হয়, আজ (৫ জুন) জুমার নামাজের খুতবা প্রদান করবেন আল আজহারের সিনিয়র ইসলামিক স্কলার অথরিটির সদস্য আহমেদ ওমর হেশাম। তিনি ‘দুর্যোগ ও বিপর্যয়ের মুখে ইসলাম’ নিয়ে আলোচনা করবেন।

[৫] আল আজহার মসজিদ থেকে খুতবাটি মিশরের চ্যানেলগুলো ও আল আজহারের অফিসিয়াল পেজগুলোতে সরাসরি প্রচার করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়