শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০১:২২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২০, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্যামনগরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহরাব হোসেন : [২] বৃহস্পতিবার রাতে নুরনগর গ্রামের মৃত হরিচরন ঘোষের ছেলে বাবু ঘোষের স্ত্রী তন্দ্রা ঘোষ (৩৩) পারিবারিক কলহের কারনে বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার করেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

[৩] সরেজমিন গিয়ে মৃত তন্দ্রা ঘোষের মৃত্যুর বিষয়টি স্বামী বাবু ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত রাতে আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বাকবিতন্ডা হয় এবং তার পর আমি ঘুমিয়ে পড়ার পর আমার উপর অভিমান করে আমার অজান্তে সে গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

[৪] সে আরও বলেন আমি ভোর ৫টার দিকে উঠে বিছানায় তাকে না পেয়ে বাহিরে এসে দেখতে পাই পেয়ারা গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এর পর আমি আমার ভাই ও প্রতিবেশিদের ডাকলে তারা ঘটনা স্থলে আসে। জানা গেছে বাগেরহাট সদরের লাউপালা গ্রামের দুলাল দাসের মেয়ে তন্দ্রার সাথে একবছর আগে বিবাহ হয় শ্যামনগর উপজেলার নুরনগরের হরিচরন ঘোষের ছেলে বাবু ঘোষের।

[৫] বিবাহের পর থেকে তাদের মধ্যে প্রায়ই গোলযোগ লেগে থাকতো বলে স্থানীয় কয়েক জন প্রতিবেশি জানায়। অন্যদিকে আত্মহত্যার খবর পেয়ে মৃত তন্দ্রার বড় বোন শ্যামনগর উপজেলার নাগবাটি গ্রামের শ্রীনিবাস মন্ডলের স্ত্রী ইন্দ্রানী মন্ডল ঘটনা স্থলে আসেন এবং সাংবাদিকদের জানায় তার বোন তন্দ্রা অনেক দিন থেকে মাঝে মাঝে মানসিক ভারসম্যহীন হয়ে এমন ঘটনা ঘটনানোর চেষ্টা করতো।

[৬] এখবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক মোস্তাফিজুর সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে আসেন ও লাশের সুরাতহাল করে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়