শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু হাসান শাহরিয়ার : জর্জ ফ্লয়েডের জন্য পঙ্ক্তিমালা

আবু হাসান শাহরিয়ার

ভেবেছ, বৃষ্টিরা এসে ধুয়েমুছে নিয়ে যাবে মারি
বৃষ্টি এসেছিল; তবু মহামারি আছে
ভেবেছ, বৈশাখি ঝড়ে উড়ে যাবে আশঙ্কার খুলি
ঝড় এসেছিল; কিন্তু আশঙ্কা কাটেনি

ভেবেছ, স্বেচ্ছায় গৃহবন্দিকাল প্রণয় শেখাবে
তা না ঘটে উঁকি দিয়ে গেছে বর্ণবাদ
শ্বেতাঙ্গের পায়ে পিষ্ট কৃষ্ণাঙ্গের শ্বাসরুদ্ধনালি
সভ্যতার মুখবন্ধে একদলা থুতু
এ গ্লানি যাবে না মুছে, যত ক্ষুব্ধ হোক রাজপথ
যত জোটবদ্ধ হোক সাদা-কালো
জর্জ ফ্লয়েডের কাছে ঋণী হলো হার্লেম রেনেসাঁ
যেমন শব্দের কাছে কবিতার প্রেম
কালো অক্ষরের কাছে সাদা পৃষ্ঠাদেরও আছে ঋণ
সেই ঋণ ফ্লয়েডের মৃত্যুতে ব্যথিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়