শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০২:৩১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২০, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিতাভ-জয়ার গোপন তথ্য ফাঁস

ডেস্ক রিপোর্ট : অমিতাভ-জয়া দম্পতির ৪৭ বছর কেটে গেল। ৩ জুন ছিল তাদের বিয়েবার্ষিকী। ১৯৭৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। এবার বিয়ে নিয়ে নিজেই ফাঁস করে দিলেন অজানা তথ্য। বড় পর্দায় জুটিবেঁধেও অভিনয় করেছেন অমিতাভ-জয়া। ‘সিলসিলা’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’সহ বেশকিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। একসঙ্গে সিনেমায় অভিনয় করতে গিয়েই জড়িয়েছিলেন ভালোবাসার বন্ধনে।

অমিতাভ বচ্চন ৩ জুন কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “আজ আমাদের বিয়ের ৪৭ বছর পূর্ণ হলো। ৩ জুন ১৯৭৩ সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি ‘জঞ্জীর’ সিনেমা সফল হয়, জয়া ও কয়েকজন বন্ধু মিলে প্রথমবারের মতো লন্ডন ঘুরতে যাব। বাবা এমন সিদ্ধান্তের কথা শুনে আদেশ দিলেন, যেতে হলে আগে জয়াকে বিয়ে করতে হবে, না হলে যাওয়া যাবে না। সুতরাং মেনে নিলাম। তার পর কেটে গেল অনেক বসন্ত।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়