শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার উগ্র বর্ণবাদী শ্বেতাঙ্গ পুলিশের মনোবৃত্তির উত্থান: ওয়ার্কার্স পার্টি

সমীরণ রায়: [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কতৃক জর্জ ফ্লয়েড নামের একজন মধ্যবয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার নিন্দা জানাচ্ছি। আমেরিকায় শ্বেতাঙ্গ কর্তৃক অন্য বর্ণের মানুষ হত্যা নতুন কোনো ঘটনা নয়। ঘটনা দৃষ্টে মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নগ্নতার উত্থান মাত্র।

[৩] তারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রান্ত নীতি এই হিংসাত্মক ঘটনা তৈরিতে মদদ যোগাচ্ছে। এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘুরা বর্ণবৈষম্য ও জাতি বিদ্বেষের শিকার। ট্রাম্পের গৃহীত পদক্ষেপের কারণে শ্বেতাঙ্গ ব্যতীত অন্য সকলের মানবাধিকার হুমকির সম্মুখীন। এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ-প্রতিরোধ শুরু হয়েছে। ‘কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান’ নামে চলমান আন্দোলন দমনে ট্রাম্প প্রশাসন নির্যাতন নিপীড়নের পথে হাঁটছে।

[৪] দমন নিপীড়ন বন্ধ করে আমেরিকার কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু ও অভিবাসীদের জীবন, জীবিকা নিশ্চিত করা এবং বর্ণবৈষম্য অবসানের আহবান জানান নেতারা।

[৫] বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ