শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ দিনে কোভিড-১৯ এ আক্রান্ত ১ লাখ, সংক্রমণের শীর্ষ সাতে ভারত

মহসীন কবির : [২] কোভিড-১৯ মহামারির নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারত, হু হু করে বাড়ছে সংক্রমণের হার। গত তিনদিন ধরে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে অন্তত আট হাজার করে, রোজই ভাঙছে আগের দিনের রেকর্ড। মাত্র দু’সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। আনন্দবাজার ও এনডিটিভি

[৩] বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ৯০৯ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

[৪] মঙ্গলবারই করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছিল ভারতে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬১৫ জন। বিশ্বের সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় তারা এখন রয়েছে সপ্তম স্থানে। ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই দেশটি ইতালিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

[৫] ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১ লাখ ১ হাজার ৪৯৭ জন। অর্থাৎ আক্রান্তদের প্রায় অর্ধেকই সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৮১৫ জন। ভারতীয় রাজ্যগুলোর মধ্যে এখনও সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে ৭২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় আড়াই হাজার। এর পরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও রাজস্থান।

  • সর্বশেষ