শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্দোনেশিয়া বাদশার সঙ্গে আলাপ করে হজ বাতিল করেছে, বাংলাদেশ অপেক্ষা করছে সৌদি সিদ্ধান্তের

বিশ্বজিৎ দত্ত : [২] হজ নিয়ে বাংলাদেশের ধর্মসচিব নূরুল ইসলাম জানিয়েছেন, তারা সৌদি বাদশার সঙ্গে হজ নিয়ে আরোচনা করেননি। তবে তিনি আশাবাদি হজের বিষয়ে সৌদি আরব ২ এক দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবেন। এবছর ৬০ হাজার হজ যাত্রী নিবন্ধন করেছেন। জুলাইয়ের শেষ সপ্তাহে হজ হওয়ার কথা রয়েছে।

[৩]ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফাচরল রাজী গতকাল সংবাদ মাধ্যমে জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হজ্ব নিয়ে সৌদি বাদশার সঙ্গে কথা বলেছেন। সৌদি বাদশা এ বছর হজ্জ হবে কিনা তা নিশ্চিত করেননি। তাই করোনা পরিস্থিতিতে হজ যাত্রা বাতিল করা হয়েছে। সূত্র জিওটিভি।

[৩] বিশ্বের সবচেয়ে বড় ম,ুসলিম এ দেশটি থেকে প্রতি বছর ২ লাখ ৮০ হাজার হ্জ্জ যাত্রী হজ করতে যান। বৈদেশিক দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়াই সবচেয়ে বেশি হজ যাত্রী পাঠায়।

[৪] সৌদিতে প্রতি বছর ২২ লাখ মুসলিম হজ পালন করেন। এতে সৌদির বার্ষিক আয় ১৮ বিলিয়ন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়