শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলে পুলিশ ক্যাম্পে এসআই’র জমকালো জন্মদিন, ফেসবুকে ভাইরাল

আরিফুল ইসলাম সুমন, সরাইল প্রতিনিধি : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক পুলিশ ক্যাম্পের ইনচার্জের জন্মদিন পালন করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান নামের ওই ক্যাম্প ইনচার্জের জন্মদিন পালনের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে৷ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এমন জমজমাট জন্মদিনের আয়োজনকে অনেকেই বাঁকা চোখে দেখছেন।

[৩] জানা যায়, জেলার সরাইল উপজেলার প্রত্যন্ত এলাকা অরুয়াইলে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। নিজস্ব ভবন না থাকায় অরুয়াইল ইউনিয়ন পরিষদেরই কয়েকটি কক্ষে এই পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে। গত পহেলা জুন (সোমবার) ওই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ কামরুজ্জামানের ৩৯তম জন্মদিন ছিল। এই দিনটি উদযাপন করতে ওইদিন রাতেই এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়ন পরিষদের ভেতরে পুলিশ ক্যাম্পের পাশে ইউপি ডিজিটাল সেন্টারের কক্ষে। বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয় ডিজিটাল সেন্টারের কক্ষটি। আনা হয় আলাদা আলাদা তিনটি কেক। এছাড়াও ছিল বিভিন্ন ফল ও বিস্কুট। আর এসআই কামরুজ্জামানের মাথায় পড়িয়ে দেওয়া হয় জন্মদিনের কাগজের টুপি। আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পের পুলিশ সদস্য, স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ ও যুবকেরা উপস্থিত ছিলেন। করা হয় দলবদ্ধ ভাবে ফটোসেশান। সেই জমকালো অনুষ্ঠানের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। দেশে করোনা ভাইরাসের সচেতনতায় সরকার যখন সামাজিক দূরত্ব মেনে চলতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, তখন একজন পুলিশ কর্মকর্তার এমন জন্মদিন পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

[৪] এবিষয়ে যোগাযোগ করা হলে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান জানান, আমার জন্মদিন উপলক্ষে আয়োজন করেছিল ক্যাম্পের পুলিশ সদস্যরা। প্রথমে ইউনিয়ন পরিষদের ছাদে আয়োজন করার কথা থাকলেও বিদ্যুতের সমস্যা থাকায় ডিজিটাল সেন্টারে আয়োজন করা হয়। তিনি জানান, কখনোই আমার জন্মদিন এমন ভাবে উদযাপন করা হয়নি। যা একবার আয়োজন করা হয়েছে, তা নিয়ে সমস্যা হলো এখন।

[৫] এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেলের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোজাম্মেল হোসেন রেজা জানান, জন্মদিন পালন করা দোষের কিছু নয়। কিন্তু পরিবেশ-পরিস্থিতি বুঝে পালন করতে হবে। আমি এই বিষয়ে অবগত নয়। খোঁজ নিয়ে বলতে পারব।

  • সর্বশেষ