শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে কলেজের নৈশ‌্য প্রহরী ও তার বাবাকে হাতুড়িপেটা

ডেস্ক রিপোর্ট : [২] বাঘারপাড়ায় খবির-উর-রহমান কলেজের নৈশ‌্য প্রহরী রিপন শেখ ও তার আবু বাক্কার শেখকে মঙ্গলবার সকালে কলেজ মাঠে হাতুড়ি পেটা করেছে কলেজ আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মাদ পাটোয়ারি।

[৩] তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তারা হাত, পা ও মাথায় আঘাত পেয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তারেক শামস বলেন, রিপন ও তার বাবার অবস্থা বেশ খারাপ। তারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

[৪] রিপন শেখ জানান, গত ৩০ মে শনিবার নূর মোহাম্মাদ পাটোয়ারি অধ্যক্ষকে ছাড়া অন্য শিক্ষকদের নিয়ে মিটিং করার জন্য কলেজে আসেন। অধ্যক্ষ তাকে নিষেধ করেছেন শিক্ষাবোর্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে কলেজ খোলা যাবে না। ক্লাস ও মিটিং আপাতত বন্ধ থাকবে।

[৫] এ  কথা শুনে সভাপতি রাগারাগি করে চলে যান। পরে সেই রাগের জের ধরে নূর মোহাম্মাদ পাটোয়ারিসহ ৫/৬ জন যুবক তাকে হাতুড়ি দিয়ে পেটায়। এসময় তার বাবা বাঁধা দিলে তাকেও হাতুড়ি পেটা করা হয়।

[৬] তবে সভাপতি নূর মোহাম্মাদ পাটোয়ারি বলেন, তেমন কিছুই হয়নি। কিছু তর্ক-বির্তকের জের ধরে ধাক্কাধাক্কি হয়েছে এর বেশি কিছুই বলতে পারব না। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়