শিরোনাম
◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাভাটার-২’র শুটিং করতে গিয়ে কোয়ারেন্টাইনে জেমস ক্যামেরন

প্রিয়াংকা : [২] ২০০৯ এ মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ সিনোমার সিকুয়েল তৈরি করছেন হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ডেই শুটিং শুরু হবে।

[৩] যদিও মার্চে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ১৬ মার্চ থেকে কঠোরভাবে লক ডাউন চালু করলে তা সম্ভব হয়নি।

[৪] অন্যান্য দেশের মতো হাজার হাজার মৃত্যুর শ্রোত তাই স্পর্শ করেনি নিউজিল্যান্ডকে। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ। আর মার গেছেন মাত্র ২২ জন।

[৫] তাই এখন সেখানে লক ডাউন কিছুটা শিথিল করা হয়েছে। আর এজন্যই শুটিং শুরু ঘোষণা দেন পরিচালক।

[৬] জেমস ক্যামেরন লস অ্যাঞ্জেলেস থেকে একটি চার্টার্ড বিমানে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পৌঁছেছেন অ্যাভাটার টিমের ৫৫ জন সদস্যকে নিয়ে। তবে নিয়ম মেনে এখন তারা আইসোলেশনে আছেন। আইসোলেশন পিরিয়ড শেষ হলে শুটিং শুরু হবে।

[৭] প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে। সূত্র : চ্যানেল আই, গার্ডিয়েন

  • সর্বশেষ
  • জনপ্রিয়