শিরোনাম
◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৬৮ কারারক্ষী-কর্মচারী কোভিড-১৯ শনাক্ত, কোয়ারেন্টাইনে ১৯৬ জন

সুজন কৈরী : [২] মঙ্গলবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২৮ জন।

[৩] কোভিড-১৯ সংক্রমিতদের মধ্যে ঢাকায় ২ জন কারারক্ষি, নারায়ণগঞ্জে ৩৪ জন কারারক্ষি, নরসিংদীতে ২ জন কারারক্ষি, গাজীপুরে একজন কারারক্ষি, চট্টগ্রামে ৫ জন কারারক্ষি, চাঁদপুরে একজন কারারক্ষি, বগুড়ায় ১৫ জন কারারক্ষি, রংপুরে ২ জন কারারক্ষি, সিলেটে ৩ জন কারারক্ষি, খুলনা ২ জন কারারক্ষি ও নেত্রকোনায় একজন সিভিল ড্রাইভার রয়েছেন।

[৪] কারা অধিদপ্তরের এআইজি (অ্যাডমিন) মঞ্জুর হোসেন বলেন, কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ায় অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ১৯৬ জন বন্দী ও কারারক্ষিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩ জন কর্মচারী ও তাদের সন্তান, ২ জন কারারক্ষি এবং ১৫ জন বন্দী, রংপুর বিভাগে ২৩ জন বন্দী, চট্টগ্রাম বিভাগে ৩৪ জন কারারক্ষি ও একজন নারীসহ ২৯ বন্দী, এবং রাজশাহী বিভাগে ১৪ জন কারারক্ষি ও ৪ জন বন্দী, ও খুলনা বিভাগে ৪ জন কারারক্ষি এবং ৩৮ জন বন্দী কোয়ারেন্টাইনে রয়েছেন।

  • সর্বশেষ