শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড১৯: মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬

মাদারীপুর প্রতিনিধি : [২] এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৮ জন, রাজৈর ২ জন এবং শিবচর ৫ জন। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জন।

[৩] মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৮ জন, রাজৈর ২ জন এবং শিবচর ৫ জন। ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা হলো ১৪৯ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে আনার প্রক্রিয়াধীন রয়েছে।

[৪] স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করোনা ভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের ঠিকানা মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর, চরকুলপদ্দি, দুধখালী, মিঠারপুর, দূর্গাবর্দ্দী ও বোয়ালিয়া এলাকায়।

[৫] কালকিনি উপজেলার শনাক্তরা হচ্ছেন সাহেবরামপুর ২, লক্ষ্মীপুর ২, মজিদবাড়ি ১ ও কালকিনি পৌর এলাকা ৩ জন হচ্ছে পাঙ্গাশিয়া ও পল্লী বিদ্যুৎ অফিস।

[৬] শিবচর উপজেলায় নতুন শনাক্ত হওয়াদের ঠিকানা হচ্ছে শিবচর থানা ২, চরজানাজাত ১, চরশ্যামাইল ১ ও শিকদারকান্দি কুতুবপুরের ১ জন। এছাড়া রাজৈর উপজেলার আমগ্রামে দুইজন নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।

[৭] স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, জেলায় এ পর্যন্ত (১ জুন) মোট ২৭১৬ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২১২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ জন।

[৮] স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৪৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৫২ জন এবং কালকিনি উপজেলায় ২৫ জন। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়