শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সমীরণ রায়: [২] চট্টগ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী লেদু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

[৩] মঙ্গলবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের আহছানুল উলুম কামিল মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমীর। উপমহাদেশের শীর্ষস্থানীয় ও সর্বজনশ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব ও পবিত্র ধর্ম ইসলামের প্রচার এবং প্রসারে আল্লামা হাশেমীর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তথ্যমন্ত্রী। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

[৪] মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী। বরেণ্য এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. হাছান মাহমুদ। তিনি মরহুম মো. কবির চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মরহুম কবির চৌধুরী একজন বিজ্ঞ আইনজ্ঞ ছিলেন, তাঁর মৃত্যুতে আইন পেশার অপূরণীয় ক্ষতি হয়েছে।

[৫] মঙ্গলবার দুপুরে মারা যান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমীরুল ইসলাম চৌধুরী লেদু। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. হাছান মাহমুদ। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ একজন নিবেদিত ব্যক্তিকে হারিয়েছে। দলের দুঃসময়ে তার সাহসী পদক্ষেপ আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ